ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • কলাপাড়ায় দুবৃত্তদের হামলায় মৎস্য ব্যবসায়ী আহত

    কলাপাড়ায় দুবৃত্তদের হামলায় মৎস্য ব্যবসায়ী আহত
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে শনিবার রাতে দুর্বৃত্তদের সশ্রস্ত্র হামলায় এক মৎস্য ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতর পরিবার সুত্রে জানা গেছে, চাকামইয়া ইউনিয়ন পরিষদের গামুরবুনিয়া গ্রামের মৃত আবদুল কাদের তালুকদারের পুত্র আবদুল হাই তালুকদার (৫০) দীর্ঘদিন যাবৎ এলাকায় মাছের ঘের করে ব্যবসা করে আসছে।

    তার ব্যবসায় বেশ লাভজনক দেখে স্থানীয় প্রভাবশালীরা পার্শ্ববর্তী আমতলী উপজেলার তারিকাটা এলাকার মিলন (২৬), ইব্রহীম (২৮) সহ ১০-১২ জন দীর্ঘদিন যাবৎ মোটা অংকের চাঁদা দাবি করে আসছে।

    দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে গত ১৫ মে রাত সাড়ে নয়টার দিকে আবদুল হাই তালুকদার মাছের ঘের থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতীরোধ করে টেনে হেছড়ে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার ডান হাত গুরুতর জখম হয়।

    তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নয়ন চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিম হাসপাতালে তার অবস্থার অবনতী হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

    কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ভিকটিমদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


    কে.আর/এমএএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ