ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করায় জেলা প্রশাসনের প্রশংসা করলেন আমু

    প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করায় জেলা প্রশাসনের প্রশংসা করলেন আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। 

    তিনি বলেন, করোনাকালে দেশের কর্মহীন মানুষের হাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য ও সুরক্ষাসামগ্রী পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমি এ জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারাই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেছেন। আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি আর সেটা মাঠের কর্মকর্তারা বাস্তবায়ন করে। এভাবেই সম্মিলিতভাবে কাজ করায় দেশ এগিয়ে যাচ্ছে। 

    রবিবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আমি রমজান মাসে পবিত্র ওমরা হজ পালন করেছি। আমি দেশ ও জাতির জন্য দোয়া করেছি। আমার প্রাণপ্রিয় ঝালকাঠিবাসীর জন্যও দোয়া করেছি। পবিত্র এ মাসে আল্লাহর রহমাত নাজিল হোকে এই দোয়া করি। 

    ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে অংশ নেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান খান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম জহিরুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল (পিপি) ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। 
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ