ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল

    শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের শিমুলিয়ায় করোনা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদ শেষে রোববার (১৬ মে) সকাল থেকে শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকাসহ আশপাশের জেলায় ফিরতে শুরু করেছে মানুষ। অফিস খুলে যাওয়ায় সকাল থেকেই ফেরিতে করে নদী পার হয়ে শ্রমজীবী হাজার হাজার মানুষ শিমুলিয়ায় এসে পৌঁছেছেন।

    শিমুলিয়ায় পৌঁছে পড়েছেন আরেক বিড়ম্বনায়। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে কর্মস্থলে ছুটছেন তারা। করোনাভাইরাসের কারণে সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে।

    বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে সারাদেশে গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি পরিসেবার যানবাহন পারাপারের জন্য ফেরি সচল রাখা হয়েছে।

    কিন্তু ফেরি সচল থাকায় জরুরি পরিষেবার যানবাহনের সঙ্গে কর্মস্থলে ফেরা মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে নদী পার হচ্ছেন। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

    তিনি জানান, ১৮টি ফেরি দিয়ে পারাপার করেও কুলিয়ে ওঠা যাচ্ছে না। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় চাপ না থাকলেও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের প্রচণ্ড চাপ রয়েছে।

    আজ রোববার সকাল থেকে মানুষের চাপে ফেরিতে ঠিকমতো গাড়ি পার করতে পারছি না। প্রতিটি ফেরিতেই মানুষের উপচেপড়া ভিড়। গাদাগাদি করে ফেরিতে নদী পার হচ্ছে হাজার হাজার মানুষ বলেও জানান তিনি।

    ঢাকামুখী যাত্রীরা বলেন, জীবনের ঝুঁকি থাকলেও কর্মস্থলে যেতেই হবে, না যেতে পারলে থাকবে না চাকরি।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ