ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক
  • দল থেকে ছিটকে পড়লো তাসকিন 

    দল থেকে ছিটকে পড়লো তাসকিন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দল থেকে বাদ পড়েছেন ব্যাট হাতে খাবি খেতে থাকা সাদমান ইসলাম ও পেসার আবু জায়েদ রাহি। 


    যদিও চোট ও শারীরিকভাবে অসুস্থ শরিফুল ইসলামকে দলে রেখেছে বিসিবি। এদিকে কাঁধের চোটে থাকায় দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে। ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাদমানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৯ ও ০ রান করেছিলেন তিনি। 


    এর আগে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টের দুই ইনিংসে ২২ ও ৩ আর দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭ ও ২১ রান করেছিলেন এই ওপেনার। এমন পারফরম্যান্সের কারণে তার ওপর আর আস্থা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। প্রোটিয়াদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেননি সাকিব আল হাসান। 


    পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন তিনি। এই সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে ফিরছেন দেশসেরা অলরাউন্ডার। সিরিজ শুরুর আগে ১০ ও ১১ মে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। 


    এরপর ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর ২৩ মে থেকে মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে লঙ্কানদের।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ