ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরগুনাতে হবে বাংলাদেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প

    বরগুনাতে হবে বাংলাদেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "বরগুনা জেলার ছয়টি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার  আশ্রায়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরমধ্যে সদর উপজেলার খাজুরতলা গ্রামে ১১ দশমিক ৪৫ একর জমিতে নির্মিত হচ্ছে ৩২৯ টি ঘর। আমাদের আরও ১৫০ টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে যা বাস্তবায়ন হলে এটিই হবে দেশের সর্ববৃহৎ আশ্রয়ন কেন্দ্র। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এমনটাই জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। 

    আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার ৪১১ জন সুবিধাভোগীর মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে উপলক্ষে রোববার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি একথা বলেন।

    প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বরগুনা জেলার ৬ উপজেলায় প্রধানমন্ত্রী উপহার আশ্রায়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রথম পর্যায়ে ২৩২ টি, দ্বিতীয় পর্যায়ে ৭৯৩ টি এবং তৃতীয় পর্যায়ে ৭২৫টি ঘরের মধ্যে ৪১১ টি ঘরের নির্মানকাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে আগামী ২৬ এপ্রিল সদর উপজেলার খাজুরতলায় ৩২৯ টি জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তিনি ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবেন।

    জেলা প্রশাসক বলেন, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ২ লাখ ৯৩ হাজার ৩৬১ জনের তালিকা প্রস্তুত করা হয়। এরমধ্যে বরগুনায় ২ হাজার ৪০৯ টি পরিবারকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ তালিকা যাচাই বাছাই ও হালনাগাদ করার লক্ষ্য উপজেলা টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। 

    প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাজুরতলার জমিসহ ৫০ টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা, শারীরিকভাবে অক্ষম, তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ হিন্দু পরিবার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ