ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক
  • টেস্টে আলাদা দল গঠনের পরিকল্পনা

    টেস্টে আলাদা দল গঠনের পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২১ বছর কাটিয়ে ফেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৩০ টেস্টে মাত্র ১৬টা ম্যাচে জয় দেখেছে বাংলাদেশ। জয়ের হার ০.১৬৪ শতাংশ।

    বিসিবির ইফতার পার্টিতে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পাপন জানান, টেস্টের দিকে আলাদাভাবে নজর দিচ্ছেন তারা। টেস্টে ভালো করার লক্ষ্যে প্রায় আলাদা একটা দল গঠনের কথা ভাবছেন তারা।

    নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা টেস্টের দিকে নজর দিতে চাই। আমাদের একটা প্রায় আলাদা দল গঠনের দিকে নজর দিতে হবে। কারণ, আমরা দেখতেছি আমরা প্রথম ইনিংসে লড়াই করতে পারলেও চতুর্থ ইনিংস বা চতুর্থ দিনের পরে আমরা কলাপ্স করি। কেন এটা হচ্ছে এটা জানতে ক্রিকেটার এবং কোচদের সঙ্গেও আমাদের কথা বলতে হবে। এরজন্য কোনো সাইকোলজিক্যাল কারণ থাকলে সেটার জন্য যা করণীয় আমরা করবো।’

    পাপন আরও বলেন, ‘আগে আমরা বছরে টেস্ট খেলতাম একটা কী দুইটা, কিন্তু এখন আমাদের টেস্টেও অনেক খেলা। এখন কিন্তু খেলা কম হওয়ারও কোনো সুযোগ নেই। এখন তারা (কেবল টেস্টেই যারা সুযোগ পায়) ব্যস্ত হয়ে পড়বে। তবে যারা টেস্ট খেলবে তাদের জন্য আলাদা একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আমরা পরিকল্পনা করছি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ