ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলার সড়কে পঁচে যাচ্ছে কোটি টাকার তরমুজ

    ভোলার সড়কে পঁচে যাচ্ছে কোটি টাকার তরমুজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা এমনকি ২/৩ দিন অপেক্ষা করেও পার হতে পারছে না পণ্যবাহী যানবাহন।


    উভয় পাড়ে আটকা পড়েছে শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা।

    নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে না পারায় নস্ট হচ্ছে ব্যবসায়ীদের কাঁচামাল। ঘাটেই নষ্ট হতে চলছে প্রায় এক কোটি টাকার তরমুজ। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন বেপারীরা। কবে ঘাটের এ জট কবে তাও জানা নেই তাদের।

    নৌ পথে দেশের দীর্ঘতম ফেরি রুট হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। ভোলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে এটি। তাই পণ্য পরিবহনের জন্য এ রুটটিকে ব্যবহার করেন ব্যবসায়ীরা। বর্তমানে এ রুটে চারটি ফেরি চললেও কিছুতেই যেন কমছে না গাড়ির দীর্ঘ লাইন।

    বিশেষ করে তরমুজসহ বিভিন্ন কাঁচামালবাহী পরিবহনের চাপ বেড়েছে। এতে ২ কিলোমিটার দীর্ঘ লাইন জটের সৃষ্টি হয়েছে ভোলার ইলিশা ঘাটে।

    এতে চরম ভেঅগান্তিতে পড়েছেন শ্রমিক ও তরমুজ ব্যবসায়ীরা। ইলিশা ফোনঘাটে ৭০ ভাগ গাড়িতেই রয়েছে প্রায় কোটি টাকার তরমুজ। গন্তব্যে যেতে না পারায় এসব তরমুজ নষ্টের উপক্রম হয়েছে।

    ট্রাকচালক ফজলে রাব্বী বলেন, চরফ্যাশনে থেকে তরমুজ নিয়ে সকাল ঘাটে অপেক্ষা করছি, কিন্তু পার হতে পারছি না।

    অপর ট্রাকচালক মো. ফারুক বলেন, ট্রাকে ৫ লাখ টাকার তরমুজ নিয়ে ৩ দিন ধরে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছি। কিন্তু পার হতে পারছি না। ওদিকে তরমুজ থেকে পানি বের হচ্ছে।

    তরমুজের বেপারী মো. জোবায়ের ও সাজ্জাদ হোসেন বলেন, চরফ্যাশন থেকে তমুজ কিনে তা ঢাকা ও চাঁদপুরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু ঘাটে যানজটের কারণে যেতে পারছি না, দুই ট্রাকে প্রায় ১০ লাখ টাকার তরমুজ রয়েছে। নির্ধারিত সময়ে পার হতে না পারলে সব তরমুজ নষ্ট হয়ে যাবে।

    জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ আগে কলমিলতা ও কুসুমকলি নামে ২টি ফেরি বিকল থাকায় এ জটের সৃষ্টি হয়েছে। তবে ওই ফেরি দুটি সচল হলেও পরিবহন জট কমেনি। বর্তমানে চারটি ফেরি চলাচল করলেও যেন কিছুতেই এ জট কমছে না।

    শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ভোলার ইলিশা ঘাটে গিয়ে দেখা গেছে, পণ্যবাহী পরিবহনের দীর্ঘ লাইন। এদের মধ্যে ৭০ ভাগ ট্রাক তরমুজ বোঝাই। ট্রাকের পাশেই অলস সময় কাটাচ্ছেন চালক, শ্রমিক ও বেপারীরা।

    তারা জানান, নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারলে ঘাটেই নষ্ট হয়ে যাবে কোটি টাকার তরমুজ। এ সময়  দ্রুত জট কমানোর দাবি জানান তারা।  

    এ ইলিশা ফেরিঘাট টার্মিনালের সহকারী জহিরুল ইসলাম বলেন, দুটি ফেরি বিকল থাকায় জট বেড়েছে, এখন চারটি ফেরি চলছে,  উভয় পাড়ে প্রায় ২শ গাড়ি রয়েছে। আমরা দ্রুত জট কমানোর চেষ্টা করছি। তিনি বলেন,ব্যবসায়ীদের কথা বিবেচনা করে অন্য গাড়ির সঙ্গে সমন্বয় করে তরমুজের ট্রাকগুলো দ্রুত পারাপার করা হচ্ছে।  
    জেলা কৃষি অফিস জানায়, এ বছর জেলায় ১১ হজার ২৪৯ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এ সব তরমুজ জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ