ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মুগডাল চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে

    মুগডাল চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে রবি মৌসুমে ৭ হাজার ৫০০শ হেক্টরের বেশি জমিতে মুগ ডালের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। ফলনও হয়েছে বাম্পার।

    আমতলীর হলদিয়া, চাওড়া , কুকুয়া , আঠারগাছিয়া  , গুলিশাখালী , আমতলী সদর ও আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামের পর গ্রাম মাঠে মাঠে মুগ ডালের সমারোহ। ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখেও হাসি। তারা সকাল-সন্ধ্যা পুরুষ-নারী-শিশু মিলে ডাল তুলছেন।

     সদর ইউনিয়নের ছুড়িকাটা গ্রামের চাষী মো. বারেক মিয়া  জানান, তিনি ৩ একর জমিতে মুগডাল চাষ করে বাম্পার ফলন পেয়েছেন।  হলদিয়ার চাষী আফজাল হোসেন , আমি ২  একর জমিতে মুগডালের চাষ করেছি। ফলনও ভাল হয়েছে বাজারে দাম ও পাচ্ছি ভাল । 
    আমতলী  উপজেলা সহকারী  কৃষি কর্মকর্তা  নিখিল চন্দ্র  জানান, চলতি বছরে  আমতলী উপজেলায় ৭ হাজার ৫শ’ হেক্টর জমিতে হাইব্রিড মুগ ডাল চাষ হয়েছে। এছাড়া গত বছরের তুলনায় এবার ৬০ ভাগ বেশি পতিত জমিতেও মুগ ডাল ফলানো হয়েছে ।
    স্থানীয় বাজারের আড়তদাররা জানিয়েছেন,বাজারে প্রতি মণ মুগ ডাল   চিকন ৩০০০ হাজার  টাকা  ও  মুগ মোটা  ডাল ২ হাজার থেকে ৪ শ টাকার মধ্যে  বিক্রী হচ্ছে । 

    আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম  জানান,  কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ ও তদারকিতে এবং ভালো আবহাওয়ায় বাম্পার ফলন হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মুগ ডালের চাষ করা হয়েছে এবং হেক্টর প্রতি ৯০০কেজি থেকে ১২০০ কেজি ডাল ফলন হয়েছে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ