ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • চরফ্যাশনে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগে আটক-১

    চরফ্যাশনে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগে আটক-১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে নিজ বাড়ি থেকে অপহরনের অভিযোগে শশীভূষণ থানায় এজাহার দাখিল করা হয়েছে। অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে রিয়াজ সহ ৪ জনকে আসামী করে এজাহারটি দাখিল করেছেন। 

    পুলিশ এজাহার ভুক্ত ৪নং আসামী মমিনকে আটক করেছেন। মমিন এওয়াজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ সিরাজ মাঝির ছেলে। শশীভূষণ থানার এসআই মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    এজাহার সূত্রে এবং শিক্ষার্থীর পিতার ভাষ্যমতে, ১নং আসামী রিয়াজ তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন করতো। মেয়ে বিষয়টি তাকে জানানোর পর তিনি অভিযুক্ত রিয়াজের পিতা মাতাকে জানালেও তারা ছেলেকে শাসন করেনি। বুধবার সন্ধ্যায় স্কুল ছাত্রী নিজ বাড়ির পুকুরে ওযু করতে গেলে রিয়াজ হোসেন তার সহযোগী মমিন সহ অজ্ঞাত আসামীদের সহায়তায় তার মেয়েকে জোড়পূর্বক অপহরণ করে নিয়ে যায়।

    শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, শিক্ষার্থীর পিতা এজাহার দাখিল করেছে। শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ