ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ভোলায় ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

    ভোলায় ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলায় শাকিল (৮) নামে এক শিশু সন্তানকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এরপর গলায় ফাঁস লাগিয়ে ওই মা আত্মহত্যার চেষ্টা করেন।

    বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহত শিশু শাকিল দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আল আমিনের ছেলে।

    পুলিশ ও স্বজনরা জানান, আল-আমিনের স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছু হলেই ছেলে শাকিলকে বেধড়ক মারধর করতেন। বৃহস্পতিবার  রাত ১২টার দিকে ঘরের দরজা বন্ধ অবস্থায় ঘর থেকে কান্নার শব্দ পাওয়া যায়। পরে স্থানীয়রা এসে রুনু বেগমকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো অবস্থায় দেখেন।

    এ সময় স্থানীয়রা শাকিলের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা শিশু শাকিলের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান।

    দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, সকালে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে। 

    ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে শিশুটির মা মানসিক রোগে আক্রান্ত। তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ