ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • দৌলতখানে শিশুর রহস্যজনক মৃত্যু, মায়ের আত্মহত্যার চেষ্টা

    দৌলতখানে শিশুর রহস্যজনক মৃত্যু, মায়ের আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে শাকিল (৮) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃস্পতিবার (২১ এপ্রিল) রাত ১২ টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। 

    নিহত শিশু শাকিল দৌলতখান উপজেলার  চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেহের আলী মুন্সি বাড়ির আল আমিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। প্রায়ই সে  শিশু শাকিলকে মারধর করতেন। 

    বৃহস্পতিবার রাত ১২টার দিকে হঠাৎ আলামিনের ঘরে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে মা রুনু বেগমের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে। পাশেই শিশু শাকিলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। স্থানীয়রা শিশুটিকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মা রুনু বেগম ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

    দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, শুক্রবার সকালে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শিশুটির মা মানসিক রোগে আক্রান্ত। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ