ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • সেলাই মেশিন পেলো মাহমুদা

    সেলাই মেশিন পেলো মাহমুদা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাহামুদা আক্তারের স্বামী নেই। দুই সন্তানকে নিয়েই তার জীবন চলছে অনেকটা নুন আনতে পান্তা ফুরানোর মতো।

    সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করবে বলে একটি সেলাই মেশিনের আশায় দরখাস্ত নিয়ে এসেছিলেন বরগুনার জেলা প্রশাসকের কাছে। অথচ জানেন না সেলাইয়ের কাজ।

    বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে এই অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বরগুনা জেলা প্রশাসন।  

    জানা গেছে, জেলা প্রশাসক হাবিবুর রহমান তাকে সেলাইয়ের কাজ শেখার শর্তে মেশিন কিনে দেবেন বলে আশ্বাস দেন। মাহমুদা আক্তার বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানের পরামর্শে যুব উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে সেলাই কাজ শেখেন এবং সেলাই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট নিয়ে ফিরে আসেন জেলা  প্রশাসক কার্যালয়ে। সেলাই কাজ করে মাহমুদা আক্তার যেন তার দুই সন্তান নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন, তাকে যেন আর কষ্ট করে দিনাতিপাত করতে না হয় তারই সুব্যবস্থা হিসেবে বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বৃহস্পতিবার তার হাতে তুলে দেন একটি সেলাই মেশিন। মাহমুদা ও তার দুই সন্তানের চোখে যেন আনন্দের কান্না।  

    সেলাই মেশিন পেয়ে মাহামুদা আক্তার বলেন, যুব উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে সেলাই কাজ প্রশিক্ষণ গ্রহণ করি। আমাকে একটি মেশিন উপহার দিয়েছেন হাবিবুর রহমান স্যার। এখন সেলাইয়ের কাজ করে আমাদের কষ্ট কিছুটা কমবে।

    সেলাই মেশিন বিতরণ উপলক্ষে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত অসহায় লোকজনের পাশে দাঁড়ানো। তাদের সামান্য সহায়তায় একটি পরিবারের দুঃখ-কষ্ট লাঘব হতে পারে। আজকের এই আয়োজন তারই প্রমাণ। ’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ