ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঈদ মার্কেটে অভিনব কায়দায় চুরি, মা- মেয়ে ধরা

    ঈদ মার্কেটে অভিনব কায়দায় চুরি, মা- মেয়ে ধরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিনাপানি বাজারে তৈরি পোশাক ও থান কাপড়সহ নানা সামগ্রী পাওয়া যায়। ঈদুল ফিতর উপলক্ষে সবাই কেনাকাটা শুরু করেছে। সেই সঙ্গে সরব হয়েছে চোর চক্র; অভিনব কায়দায় ক্রেতা-ব্যবসায়ীদের মালামাল চুরি করছে।

    বুধবার দুপুরে এমনই একটি চক্রের দুই নারী সদস্য প্রবেশ করে বিনাপানি বাজারের নেপাল হালদারের কাপড়ের দোকানে। উদ্দেশ্য দুই গজ কালো কাপড় কেনা। তারা দোকানের এদিক-ওদিক ঘুরে বিভিন্ন কাপড় দেখতে থাকে। আর সেই সুযোগে কাপড়ের থান নিজেদের ব্যাগে ঢুকিয়ে নেয়। গতিবিধি সন্দেহ হলে দোকান মালিক তাদের চ্যালেঞ্জ করেন। এরপর তাদে ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থলের বিড়াল। একে একে বের হয় বেশ কয়েকটি কাপড়ের থান।

    খবর পেয়ে শৌলজালিয়া ইউনিয়নের মেম্বার মো. দুলাল শরীফ তাদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের কাছে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ ও কথাবার্তায় সন্দেহ হলে চেয়ারম্যান রাতেই দুই নারীকে থানায় হস্তান্তর করেন।

    চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে- তারা মা-মেয়ে। এছাড়া অসংলগ্ন তথ্য দেওয়ায় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- তারা সক্রিয় চোর চক্রের সদস্য। এদের কাছ থেকে সব ব্যবসায়ীকে সতর্ক থাকতে এবং দোকানে সিসি ক্যামেরা লাগাতে বলা হয়েছে।

    কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, ঈদ উপলক্ষে এমন চোর চক্রের পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি, টানা পার্টি, থুথু পার্টি, সালাম পার্টি, ছিনতাইকারী, নারী পকেটমাররা সক্রিয় হয়ে উঠেছে। এসব চক্র নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ