ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঝালকাঠিতে ওষুধের দোকানে হামলা

    ঝালকাঠিতে ওষুধের দোকানে হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আজাদ মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানে হামলা ও ভাঙচুর করেছে একদল যুবক। বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন রোডের হোগলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিকভাবে হামলা ভাঙচুরের ঘটনায় এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।  

    আজাদ মেডিকেল হলের মালিক জিয়াউর রহমান মনির অভিযোগ করেন, শহরের চৌমাথা এলাকার ছোহবার হোসেনের ছেলে ফয়সালের নেতৃত্বে কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আসে। এ সময় তাঁর কাছে টাকা দাবি করে ফয়সাল। কিসের টাকা জানতে চাইলে, ফয়সাল তাকে জানায় পুরনো পাওনা আছে। টাকা না দিলে দোকান থেকে তাকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। অথচ ফয়সাল তাঁর কাছে কোন টাকা পায় না বলেও জানান মনির। টাকা না দেওয়ায় দোকানের আসবাবপত্র ভাঙচুর করে ওই যুবকরা। 

    হামলা ও ভাঙচুরের সময় শহরের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা চলে যায়।  ওষুধ ব্যবসায়ীদের সংগঠন ঝালকাঠি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ব্যবসায়ী মনির। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ব্যাপারে ঝালকাঠি থানার সহকারী উপপরিদর্শক কুহিন আহম্মেদ শিপন বলেন, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। থানায় অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ