ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পাথরঘাটায় পোকা দমনের ওষুধ খেয়ে বৃদ্ধর আত্মহত্যা

    পাথরঘাটায় পোকা দমনের ওষুধ খেয়ে বৃদ্ধর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে চালের পোকা দমনের ওষুধ খেয়ে অনিল চন্দ্র রায় (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।


    স্থানীয় সূত্রে জানা যায়, অনিল চন্দ্র রায় কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরোদ চন্দ্র রায়ের ছেলে। 

    পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চালের পোকা দমন ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় অনিল চন্দ্র রায় মারা যান। 


    এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, সুরতহাল শেষে রাতেই মরদেহ থানায় নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ