ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • ঝালকাঠিতে ১০০ টাকায় ১৯ জনের পুলিশে চাকরি

    ঝালকাঠিতে ১০০ টাকায় ১৯ জনের পুলিশে চাকরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ১০০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়ে স্বপ্নপূরণ হলো ঝালকাঠির ১৯ তরুণ-তরুণীর। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই তাদের চাকরি হয়েছে। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। আশা পূরণ হয়েছে বাবা-মায়ের। এতে খুশি চাকরি পাওয়া তরুণ-তরুণীরা। ঘুষ ছাড়া চাকরি দিতে পেরে আনন্দিত পুলিশ সুপার। 

    ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ৬৪৬ জন অংশ নেয়। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৪১ জন।  বুধবার তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। মেধা এবং সব কোটা মিলে তিন জন নারী কনস্টেবল ও ১৬ জন পুরুষ কনেস্টেবল চ‚ড়ান্ত করা হয়। মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই তাঁরা পাবেন নিয়োগপত্র। বুধবার বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন্সে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় উত্তির্ণরা আনন্দে আত্নহারা হয়ে পরেন। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই মাত্র ১০০ টাকায় চাকরি পেয়ে খুশি তারা। যোগ্যতার ভিত্তেতে চাকরি হওয়ায় আনন্দিত অভিভাবকরাও। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

    ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আমরা যখন প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডেকেছি, তখনই বলে দিয়েছিলাম কোন প্রকার প্রতারণার শিকার যেন কেউ না হয়। কারো সাথে আর্থিক লেনদেন করা যাবে না। আমরা সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি দেবো। আমি আমার কথা রেখেছি, আমাদের জেলায় ১৯ জনকে শুধুমাত্রা ১০০ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আশা করবো যারা পুলিশে যোগদান করবে, তারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ