ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পটুয়াখালীতে দুর্বৃত্তের হাতে ব্যবসায়ী খুন

    পটুয়াখালীতে দুর্বৃত্তের হাতে ব্যবসায়ী খুন
    ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে মনির শিকদার (৩৫) নামের এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ঈদের দিন রাত ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই চারজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

    নিহত মনির শিকদার কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের ছেলে। বিদ্যালয় সংলগ্ন সড়কে মনিরের একটি মুদি ও মনোহরী দোকান রয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী মর্গে মনিরের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ‘নিজ বাড়ি থেকে মনির শিকদার রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা মনিরকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যাকান্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য রাতেই ৪ জনকে থানায় আনা হয়। তাছাড়া শনিবার নিহতের মরদেহের ময়না তদন্ত করা হয়েছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ