ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল

    আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো জমজমাট। গোলও মিলল একের পর এক। রোমাঞ্চ, উত্তেজনার নানা ধাপ পেরিয়ে চেলসিকে হারিয়ে জয়ের পথে ফিরল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার (২০ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। একই সঙ্গে এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল।

    প্রথম ৩২ মিনিটেই হয় চার গোল! দুবার পিছিয়ে পড়ে প্রতিবারই সমতা টানে চেলসি। এরপর আর পেরে ওঠেনি তারা। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলে এডি এনকেটিয়া আবার আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। লিগে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল চেলসি।

    প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গোলরক্ষক এদুয়াঁ মঁদির উদ্দেশ্যে ব্যাক পাস দিতে চেয়েছিলেন চেলসির ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, কিন্তু জোর ছিল না। বল ধরে জালে পাঠান এনকেটিয়া।সফরকারীদের সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। তিন মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। আলগা বল পেয়ে রুবেন লোফ্টাস-চিক পাস দেন টিমো ভেরনারকে। জার্মান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের বেন হোয়াইটের পায়ে লেগে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।
    প্রতি-আক্রমণে ২৭তম মিনিটে আবার এগিয়ে যায় আর্সেনাল। মার্টিন ওডেগোরের পাস ডি-বক্সের মাথায় পেয়ে নিচু শটে গোলটি করেন এমিল স্মিথ। এবারও বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। চার মিনিট পর স্কোরলাইন ২-২ করেন সেসার আসপিলিকুয়েতা। বাঁ দিক থেকে ম্যাসন মাউন্টের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার।

    ৫৭তম মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে যায় আর্সেনাল। সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি চেলসির ডিফেন্ডাররা। ম্যাচে দ্বিতীয়বারের মতো জাল খুঁজে নেন এনকেটিয়া। আর যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান বাড়ান সাকা। তাকে ডি-বক্সে আসপিলিকুয়েতা ফাউল করায় পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।

    ৩২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে চারে টটেনহ্যাম হটস্পার। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি। দিনের আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৭। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে লিভারপুল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ