ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরগুনায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    বরগুনায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার ৩নং ইউনিয়ন এর সাহেব হাওলা গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত আসিব (১৫) তার দুর সম্পর্কের চাচাতো ভাই। হাসিব একই গ্রামের মন্টু মিয়ার ছেলে। বুধবার রাত ৮ টার দিকে শিশুটিকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকজন।

    শিশুর মা হেপি বেগম জানান, আজ দুপুরে ১২ টার দিকে আমি পার্শ্ববর্তী বাদামতলা বাজার যাই কেনা কাটা করার জন্য। কেনাকাটা শেষ আধা ঘন্টা পরে বাড়িতে ফিরে আসি। সন্ধ্যার দিকে আমার মেয়ে প্রসাব করতে গেলে ব্যাথা পায় এবং আমার কাছে এসে বলে। এরপরে আমার মেয়ে আমাকে জানায় আমি বাসায় না থাকার সময় পাশের দুঃসম্পর্কের দেবরের ছেলে আসিব ওরে ডেকে নিয়ে যায় এবং ওর সাথে খারাপ কাজ করার চেস্টা করে। আমি এই ঘটনার বিচারের দাবী জানাই যাতে আর কোনে শিশুর প্রতি এমন কাজ কেউ করার সাহস না পায়।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ