ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও ১৩ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

    তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফসহ উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষিবিপ্লবের সূচনা করেছিলেন। ফলে কৃষিপণ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি দিচ্ছেন। ফলে দেশে এখন বড় সাফল্য এসেছে কৃষিতে। দেশ এখন এ খাতে স্বয়ংসম্পূর্ণ।  

    উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসিরউদ্দিন মুন্সি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল আমিনসহ আরো অনেকে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ