ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • উদ্বোধনের আগেই পৌর অডিটরিয়ামে ফাটল

    উদ্বোধনের আগেই পৌর অডিটরিয়ামে ফাটল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা বেতাগীর পৌরসভার নবনির্মিত অডিটরিয়াম ভবন হস্তান্তরের আগেই দেয়ালের তিন অংশে ফাটল দেখা দিয়েছে।

    বুধবার দুপুরে পৌর এলাকার উপজেলা ভবনের পেছনে সদ্যনির্মিত পৌর অডিটরিয়াম ভবনের সম্মুখীন দুপাশের দেয়ালের তিন স্থানে ফাটলের চিত্র দেখা গেছে।

    জানা যায়, স্থানীয় সরকার অধিদপ্তরের ছয় কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বেতাগী পৌরসভার তত্ত্বাবধায়নে, ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করেছেন। ভবনটির কাজ প্রায় শেষের দিকে। কাজ শেষ না হতেই অডিটোরিয়ামের সামনের দু'পাশের দেয়ালের উপরের অংশে ফাটল ধরেছে। 

    এছাড়া উত্তর পূর্ব কর্নারের জানালার নিচের অংশে ফাটল দেখা গিয়েছে। ভবনটি উদ্বোধন ও ব্যবহার করার আগেই দেয়ালে ফাটল ধরায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান 'খান এন্টারপ্রাইজ' ও বেতাগী হোসনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। আপনার মাধ্যমেই জানলাম। 

    বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির জানান, ভবনে ফাটল ধরেছে এ রকম কোনো তথ্য আমার জানা নেই। যদি দেয়ালের কোনো অংশে ফাটল দেখা যায়, তা হলে ঠিকাদার ঠিক করে দেবেন।

    এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন জানান, ফাটলের বিষয়ে আমি শুনেছি। তবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ