ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রাজাপুরে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

    রাজাপুরে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে রুবেল আকন (৪০) নামে এক ইটভাটা শ্রমিক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের বাড়ির পাশের একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

    নিহত রুবেল আকন দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের কৃষক মজিবর আকনের  ছেলে।  পুলিশ জানায়, রুবেল বরিশালে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে ইটভাটা থেকে রাতে বাড়িতে যাওয়ার কাথা বলে বের হয় সে। কিন্তু রাতে সে বাসায় যায়নি। সকালে স্থানীয়রা তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশে খরব দেয়। শারিরীক অসুস্থতা এবং ধার দেনা ও ঋণের কারনে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা। 

    লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।  রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ