ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে অভিভাবক সদস্যর মৃত্যু

    স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে অভিভাবক সদস্যর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নবনির্বাচিত এক অভিভাবক সদস্যর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বেশাইনখান গ্রামে এ ঘটনা ঘটে। 


    নিহত মো. শাহ আলম হাওলাদার (৫৫) স্কুলটির ম্যনেজিং কমিটির নির্বাচনে গত সোমবার ভোটে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। তিনি একই ইউনিয়নের স্থান সিংহপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য নিরু হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

    পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কিমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ ভোটে মো. শাহ আলম হাওলাদার নির্বাচিত হন। তিনিসহ বিজয়ী পাঁচ অভিভাবক সদস্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী সাইদুর রহমান হিরুর সমর্থক। অভিভাবক সদস্য পাঁচটি পদে পরাজিত হয় প্রতিদ্বদ্ধী সভাপতি প্রার্থী মো. সেলিমের সমর্থিকরা। এতে ক্ষিপ্ত হয়ে পরাজিত অভিভাবক সদস্য প্রার্থী ইউপি সদস্য নিরু হাওলাদারের নেতৃত্বে মঙ্গলবার রাতে গ্রামের বাড়ির কাছে একটি চায়ের দোকানে শাহ আলম ও তাঁর ছেলে রাকিব হাওলাদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাবা ও ছেলে দুজনই আহত হয়। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নবনির্বাচিত অভিভাবক সদস্য শাহ আলমকে মৃত ঘোষণা করেন। 

    নিহতের ছেলে রাকিব অভিযোগ করেন, তাদের প্রতিবেশী কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের সদস্য নিরু হাওলাদার ও স্থানীয় মামুন নির্বাচনের কদিন আগে থেকেই তাদের ওপর মানুষিক চাপ সৃষ্টি করে। নির্বাচনে হেরে পরদিন সন্ধ্যায় বাড়ির কাছে মহড়া দেয়। রাতে নিরু ও মামুনের নির্দেশে একই এলাকার ফয়সাল, রাসেল ও রানাসহ আরও কয়েকজন তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় আমার ওপর হামলা চালায়। আমাকে বাঁচাতে বাবা এলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

    ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এস কে বড়াল বলেন, শাহ আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর কারণ ময়ণা তদন্তের আগে অনুমান করা যাচ্ছে না।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের পরে জানা যাবে কি কারণে শাহ আলমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য নিরু হাওলাদারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ