ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫
  • নজর আর্জেন্টিনার মার্টিনেজের দিকে

    নজর আর্জেন্টিনার মার্টিনেজের দিকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এমিলিয়ানো মার্টিনেজকে দলে নিতে আগ্রহী ইতালির ক্লাব জুভেন্টাস। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস দিচ্ছে এমন খবর।

    তুরিনের বুড়িদের কোচ মেসেমিলিয়ানো এলেগ্রির গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ মার্টিনেজ। চলতি মৌসুমে সিরি আতে সেরা তিনে থাকা হচ্ছে না জুভেন্টাসের। দলকে তাই নতুন করে সাজাতে চাচ্ছেন এলেগ্রি। ওই পরিকল্পনায় নেই বর্তমানে প্রথম পছন্দের গোলরক্ষক ওজসিয়েচ সাজেসনি।

    তার জায়গায় এলেগ্রির প্রথম পছন্দ মার্টিনেজ। ইতোমধ্যেই ক্লাবের প্রধানের কাছে তাকে দলে নিতে অনুরোধ করেছেন ইতালিয়ান কোচ। যদিও মার্টিনেজকে দলে নিতে হলে মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে জুভেন্টাসকে। 
    উল্লেখ্য, কয়েকদিন আগে ২০২৭ সাল অবধি নিজের চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন তারকা। অ্যাস্টন ভিলায় নিজের সময়টা যে উপভোগ করছেন, জানিয়েছিলেন সেটিও।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ