ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরগুনায় তিন ইটভাটায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

    বরগুনায় তিন ইটভাটায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার আমতলী উপজেলায় ৩টি ইটভাটায় এক লাখ ৭০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম এ অর্থদন্ড করেন। একই সাথে ৭ দিনের মধ্যে ইটভাটা থেকে করাতকল অপসারনের নির্দেশ দেয়া হয়।

    জানা গেছে, আমতলী উপজেলার এডিবি, মৃধা, ফাইভ স্টার, এমকেএস, এইচআরটি, এসএসবি ও এমসিকে নামের ৭টি ড্রাম চিমনী ইটভাটা রয়েছে। এ ইটভাটাগুলোতে কাঠ দিয়ে অবৈধভাবে ইট পুড়ে আসছে। এ ইটভাটার মালিকরা পরিবেশ নিয়ন্ত্রন আইন অমান্য করে করাতকল বসিয়ে গ্রাম ও বনা লের বিভিন্ন প্রজাতির গাছ এনে কেটে ইটভাটায় পোড়াচ্ছেন। এতে সাবাড় হয়ে যাচ্ছে গ্রাম ও বনা লের বিভিন্ন প্রজাতির গাছপালা। বিঘ্নিত হচ্ছে পরিবেশ। ইটভাটার কালো ধোয়ায় পরিবেশ দুষিত হয়ে গাছপালা মরে যাচ্ছে। ইটভাটা সংলগ্ন গ্রামগুলোতে বসবাসের অনুপোযোগী হয়ে পরেছে বলে দাবী করেন স্থানীয়রা। 

    আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি)  নাজমুল ইসলাম রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩  অনুসারে তিন ইটভাটাতে এক লক্ষ ৭০ হাজার টাকা অর্ধদন্ড করা হয়েছে। একই সাথে ৭ দিনের মধ্যে ইটভাটা থেকে করাতকল অপসারনের নির্দেশ দেয়া হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ