ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রাজাপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা  

    রাজাপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা   
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বিষপান করে হাওয়া বেগম (৪৫) নামে ৪ সন্তানের জননী আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ উপজেলা বারবাকপুর গ্রামের আজাহার এর কন্যা। তার সংসারে একটি কন্যা ও ৩ ছেলে সন্তান রয়েছে।

    প্রতিবেশী ও স্থানীয়রা জানান, উপজেলার মনোহরপুর গ্রামের আবুল হোসেন এর স্ত্রী হাওয়া বেগম স্বামীর গৃহে সন্তানাদি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতন। আজ শুক্রবার(১৪ মে) আনুমানিক সকাল ৯টার দিকে গৃহবধূ হাওয়া বেগম স্বামীর গৃহে গোপনে বিষপান করেন।

    পরে হাওয়া বেগমকে গৃহের লোকজন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক  হাওয়া বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    পরে বেলা ১১ টায় বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়। থানা পুলিশ খবর পেয়ে হাওয়া বেগমের লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ