ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • দিল্লি ক্যাপিটালসের তারকা হাসপাতালে ভর্তি

    দিল্লি ক্যাপিটালসের তারকা হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগেই জানা গিয়েছিল, দিল্লি ক্যাপিটালসের তারকা মিচেল মার্শ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার জানা গেলো, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়েছে। দলের মেডিকেল টিম মার্শের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।

    সূত্রের খবর, মার্শের শরীরে করোনার উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাই কোনো ঝুঁকি না নিয়ে মিচেল মার্শকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।

    দিল্লি টিম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শের কোভিড -১৯ পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। এর জেরে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি ক্যাপিটালস মেডিক্যাল টিম মার্শের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দিল্লি ক্যাপিটালস বায়ো-বাবলের আরও কয়েকজন সদস্য, সহকারী সাপোর্ট স্টাফরাও পজিটিভ হয়েছেন। যদিও তারা সবাই উপসর্গহীন। তাদের পরিস্থিতির উপরেও ফ্র্যাঞ্চাইজি নিবিড়ভাবে নজর রাখছে।’
    দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘বায়ো বাবলের বাকি সদস্যরা বর্তমানে তাদের নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন এবং তাদের নিয়মিত পরীক্ষা করা হবে।’

    এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের মোট তিনজনের কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে। মার্শ ছাড়াও, ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং একজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ