ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • প্রধানমন্ত্রীর হাতে মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড হস্তান্তর

    প্রধানমন্ত্রীর হাতে মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি সম্প্রতি মালদ্বীপের ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। মালদ্বীপ সরকার কর্তৃক প্রদত্ত ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২’ আন্তর্জাতিক পদকটি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মন্ত্রিপরিষদ বৈঠকে তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। 

    মালদ্বীপ সরকার ক্রীড়াঙ্গনে নিজেদের সেরা ক্রীড়াবিদ, কোচদের পুরস্কৃত করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যক্তিত্বদেরও সম্মাননা পুরস্কার দিয়েছে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ড ও মালদ্বীপ বাংলাদেশ সম্পর্কের দিক বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড পান। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসও মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

    বাংলাদেশে সরকারও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করে। আগামীতে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানে বিদেশি ক্রীড়া ব্যক্তিত্বদের আমন্ত্রণ ও বিদেশিদের সম্মাননা দেয়ার পরিকল্পনা রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ