ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ক্লাস থেকে শিক্ষার্থীদের ধরে নিয়ে এমপির পক্ষে মিছিল!

    ক্লাস থেকে শিক্ষার্থীদের ধরে নিয়ে এমপির পক্ষে মিছিল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় সৈয়দ ফজলুল হক কলেজের শিক্ষার্থীদের বাধ্য করে ইউনিফর্ম পরিহিত অবস্থায় মিছিলে নামানোর অভিযোগ উঠেছে। 

    সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন সমর্থক স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে প্রবেশ করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে এবং সাংসদের পক্ষে মিছিলে নামতে বাধ্য করেছেন এমন অভিযোগ শিক্ষার্থীদের।

    স্থানীয়রা জানান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের গ্রামীণ অবকাঠামো মেরামত প্রকল্পের কাজে অনিয়ম ও লুটপাট নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। ওই সংবাদের বিপরীতে সৈয়দ ফজলুল হক কলেজ ও লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তার পক্ষে মিছিল করে স্থানীয় ছাত্রলীগের একাংশ। এসময় শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত ছিলেন।

    লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ নেতারা ক্লাস থেকে বাধ্য করে নামতে। এরপর ইউনিফর্ম পরিহিত অবস্থায়ই রাস্তায় নেমে জোরপূর্বক মিছিল করান।

    সৈয়দ ফজলুল হক কলেজের শিক্ষার্থীরা বলেন, কাকচিড়া ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন তকদির, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান জনি, কলেজ শাখার সাধারণ সম্পাদক মেহেদি তানিনের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের বাধ্য করে ক্লাস থেকে বের করেন। পরে রোদের মধ্যে মিছিল করান।

    কাকচিড়া ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন তকদির বলেন, শিক্ষার্থীদের জোর করে মিছিলে অংশগ্রহন করাইনি। এ বিষয়ে কিছু বলতে চাইনা।

    সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম বলেন, আমি কলেজের কাজে ঢাকায় অবস্থান করছি। কলেজে খোঁজ নিয়ে জেনে দেখব বিষয়টি।

    পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, বিষয়টি জেনে দেখব। যদি এমন করা হয়ে থাকে তবে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। 

    এ বিষয়ে বরগুনা-২ আসনের সাংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ