ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আমরা নিজেরা ফসল ফলাতে পারলে  আমদানি নির্ভরতা কমে যাবে:কৃষি সচিব 

     আমরা নিজেরা ফসল ফলাতে পারলে  আমদানি নির্ভরতা কমে যাবে:কৃষি সচিব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর কেওয়াবুনিয়া গ্রামে  শুক্রবার সকাল ১০ টায় ডাল ফসলের উন্নত জাত বারি-৬ এর আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ডাল গবেষনা ইনিষ্টিটিউট মাদারীপুর ও বরিশাল অঞ্চলের সহযোগিতায় সরেজমিন কৃষি গবেষনা বিভাগ পটুয়াখালী এ মাঠ দিবসের আয়োজন করে। বাংলাদেশ কৃষি গবেষনা উনিষ্টিটিউট জয়দেবপুর গাজীপুর এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। 

    বিশেষ অতিথির বক্তব্য ক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত ডেপুটি প্রজেক্ট লিডার, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্টেলিয়ার গবেষক এমএজি নিয়োগী, মূখ্য বৈঞ্জানিক কর্মকর্তা মাদারীপুর অঞ্চল এর ড. মো. সালেহ উদ্দিন, গাজীপুর এর মূখ্য বৈঞ্জানিক কর্মকর্তা ড. শহীদুজ্জামান, সরেজমিন গবেষনা বিভাগ পটুয়াখালীর প্রধান বৈঞ্জানিক ড. মো. শহীদুল ইসলাম ইসলাম ও বরগুনার কৃষি উপ-পরিচালক জোবায়দুল আলম প্রমুখ।  সভায় প্রধান অতিথি কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রতিবছর ৪ হাজার কোটি টাকার ডাল আমদানি করতে হয়। 

    আমরা নিজেরা এ ফসল ফলাতে পারলে আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে। তিনি আরো বলেন, আমতলীতে যে ভাবে কৃষকরা ডাল চাষে উৎসাহিত হয়েছে তাতে আগামী দিনে এ অঞ্চলে ডাল উৎপাদন আরো বাড়বে ফলে এ প্রভাব সারা বাংলাদেশে পড়বে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলে গেছেন নিজেদের উৎপাদন বাড়াতে হবে তাহলে দেশের উন্নয় হবে। সচিব আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী কৃষির জন্য সকল প্রকার ভতুর্কি দিয়ে সার বীজ কৃষকদের দোর গোড়ায় পৌছে দিচ্ছেন। তাই এখন আমাদের ডাল জাতীয় ফসলসহ সকল ধরনের কৃষি উৎপাদন বাড়াতে হবে। 

    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের মত দেশের একটি গুরুত্ব পূর্ন মন্ত্রনালয়ের সচিব মহোদ্বয় আমতলীর  গ্রামাঞ্চলে এসে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকলেও আমতলীর জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অনুষ্ঠানের স্থলে না দেখে উপস্থিত সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।  উপজেলা প্রশাসনের ও জনপ্রতিনিধিদের বেশ কয়েকজন নাম প্রকাশ না শতের্  বলেন কৃষি গবেষনা বিভাগ পটুয়াখালী এ মাঠ দিবসের আয়োজন করে  কিন্তু তারা কাউকে কোন কিছু না জানিয়ে নিজেদের মনমত মাঠ দিবস করে চলে গেছেন।  উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানেনা যে আমতলীতে কৃষি সচিব আসছিল।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ