ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • জেনারেল টিচার্স এসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার

    জেনারেল টিচার্স এসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর ফাজিল মাদ্রাসা হলরুমে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ।

    প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক শেখ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ হাওলাদার।

    সংগঠনের সহসভাপতি ও জেলা সভাপতি শাহ মাহমুদ কবিরের সভাপতিত্বে সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ শামীম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঝালকাঠি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, শিক্ষক নেতা ফারুক হোসাইন, মো. শাহীন আহমেদ, মো. মনজুরুল হক প্রমুখ। 

    এই সভায় ও ইফতার মাহফিল এ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ