ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • হাসপাতালে ছাদের পলেস্তরা ধ্বসে রোগী আহত

    হাসপাতালে ছাদের পলেস্তরা ধ্বসে রোগী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তরা ধ্বসে এক রোগী আহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাতে হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    জানা যায়, এসময় পলেস্তরার কিছু অংশ আবদুস সালাম (৬৫) নামে এক রোগীর শরীরে পরে। এতে মাথায় জখম হয়ে আহত হন তিনি। হাসপাতাল কতৃপক্ষ আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য অন্য আরেক ভবনে সরিয়ে নেয়।

    বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রবীন্দ্রনাথ সরকার বলেন, ওই ছাদের নিচে সরাসরি কোন বেড না থাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে ভর্তি হওয়া এক বৃদ্ধ আহত হন। আমরা তাকে নিরাপদে সড়িয়ে নিয়ে চিকিৎসা দিচ্ছি। ভবনটি অনেক পুরনো ছিলো।

    বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহিন বলেন, ঘটনার খবর শুনে আমি হাসপাতাল পরিদর্শন করেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছি। রোগীদের আপাতত অন্য একটি ভবনে সরিয়ে নেয়া হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ