ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • অস্ট্রেলিয়ার প্রধান কোচ হলেন ম্যাকডোনাল্ড

    অস্ট্রেলিয়ার প্রধান কোচ হলেন ম্যাকডোনাল্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে পূর্ণ মেয়াদে প্রধান কোচ পেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সাবেক ভিক্টোরিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেই অজিদের কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

    জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর থেকে অস্ট্রেলিয়া দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলে আসছিলেন ম্যাকডোনাল্ড। তার অধীনে পাকিস্তান সফরে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে অজি দল। এরপরই তার সঙ্গে চার বছর মেয়াদী চুক্তির প্রস্তাব দেয় সিএ। সেই প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন এই অভিজ্ঞ কোচ।  

    ল্যাঙ্গারের অধীনে সহকারী কোচের দায়িত্ব পালন করার আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়া ও বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ম্যাকডোনাল্ড। দুই দলকেই তিনি শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন। কোচ হিসেবে ২০১৮-১৯ মৌসুমে তিনি শেফিল্ড শিল্ড, মার্শ কাপ এবং বিগ ব্যাশ লিগের ট্রেবল জিতেছেন। এছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন।

    দায়িত্ব নেওয়ার পর ম্যাকডোনাল্ডের সামনে কঠিন এক মৌসুম অপেক্ষা করছে। কারণ এই সময়ে শ্রীলঙ্কা ও ভারতের টেস্ট সফর এবং ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তার দল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ