ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • বেদে বহরে খাদ্যসামগ্রী দিলেন ঝালকাঠির জেলা প্রশাসক

    বেদে বহরে খাদ্যসামগ্রী দিলেন ঝালকাঠির জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে চার নদীর মোহনায় আশ্রয় নেওয়া বেদে বহরের ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। ঈদের আগের দিন বিকেলে জেলা প্রশাসক মো. জোহর আলী সুগন্ধা-বিষখালী-ধানসিঁড়ি-গাবখান নদীর মোহনায় আশ্রয় নেওয়া এসব মানুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। 

    প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, আলু, চিনি ও তেলের প্যাকেট পেয়ে খুশি বেদে বহরের অর্ধশত পরিবার। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্হিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা, সায়েম ইমরান।

    ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চার নদীর মোহনায় বেদে বহরের অর্ধশত পরিবার আশ্রয় নেয়। করোনাকালে তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্হ্যবিধি মেনে তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ