ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের তুলশি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত। নিহত সোহাগ (৩১) তুলশি বাড়িয়া নিবাসী খবির হাওলাদার এর ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে তুলশীবাড়িয়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।

    পরিবার সুত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সোহাগ তার নিজ ঘরের বিদ্যুৎ এর মেইন সুইচ অফ করে বিদ্যুৎ লাইনের মেরামত কাজ করতে ছিলেন। মাগরিবের আজানের সময় ইফতারী করার জন্য সোহাগের মা ঘরে আসে এবং মেইন সুইচ অফ অবস্থায় দেখতে পায়।সোহাগের মা জানতো না যে সোহাগ সুইচ অফ করে কাজ করতেছে। সে ইফতারী করার জন্য লাইনটি অন করে দেয়। সাথে সাথে সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে প্রতিবেশীরা সোহাগকে উদ্ধার করে বরগুনা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। আসার পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করে।ৎ

    সদর হাসপাতালের মেডিকেল অফিসার নিহার রঞ্জন বৌদ্য বলেন, আমাদের এখানে রোগীকে ৮.১০ মিনিটের সময় নিয়ে আসে তার পরিবার। আসার আগেই সোহাগ মৃত্যুবরন করেন।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, আমরা বিষয়টি জানার পরে জেলা সদর হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আর যদি কোন অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ