ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  •  নৌকায় নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

     নৌকায় নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পিতা-মাতা বাড়িতে না থাকার সুযোগে ছয় বছরের এক কন্যাশিশুকে বাড়ির কাছেই খালে রাখা নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন নির্যাতিত শিশুটির মা। কলাপাড়া থানায় গত বুধবার দায়ের করা মামলার একমাত্র আসামি ইউসুফ ফকির পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। 

    মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে দুই কন্যা শিশুকে বাড়িতে রেখে তাদের মা প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের ৪৫০ টাকা আনতে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদে যান। 

    তাদের বাবা ছিলেন সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত। অভিভাবকশূন্য বড়িতে ইউসুফ ফকির গিয়ে ছয় বছরের কন্যা শিশুকে চানাচুর কিনে দেওয়ার কথা বলে পশ্চিম মধুখালী খালের ঘাটে বাঁধা একটি নৌকায় নিয়ে কৌশলে তাকে ধর্ষণ করে। পরে তার মা বাড়িতে ফিরলে তাকে ধর্ষণের কথা খুলে বলে শিশুটি। 

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ