ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পাথরঘাটায় ওসি-ইউএনওর সামনে হামলায় আহত অর্ধশতাধিক

    পাথরঘাটায় ওসি-ইউএনওর সামনে হামলায় আহত অর্ধশতাধিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় দুই গ্রুপের মানবন্ধন ও সমাবেশে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে ২০জন।

    সোমবার (১২ এপ্রিল) দুপুরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।

    এর আগে সকালে উপজেলা ছাত্রলীগের বহিষ্কারকৃত সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্মকর্তার ভাই এনামুল হকের বিরুদ্ধে নানান অভিযোগ ও বিচারের দাবীতে মানববন্ধন করে উপজেলার কয়েক শতাধিক পরিবার।

    দুপুরে মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। একইসময়ে এনামুল গ্রুপও ইউএনওর কার্যালয়ের সামনে সমাবেশ করতে আসেন এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, জুয়েল গ্রুপকে তাড়িয়ে এনামুল গ্রুপ পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপারের (পাথরঘাটা সার্কেল) উপস্থিতিতে ইউএনও অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

    পুলিশ জানায়, এনামুল ও জুয়েল দুই গ্রুপের পাল্টা কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে পুলিশ দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, পুলিশের অনুমতি ছাড়াই এনামুল ও জুয়েল দুই গ্রুপের পাল্টা মানবন্ধন কর্মসূচি পালন করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। স্মারকলিপি পেয়েছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ