ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল প্রতিবন্ধী শিশুরা

    ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল প্রতিবন্ধী শিশুরা
    ছবি : প্রধানমন্ত্রীর ঈদ উপহার শিশুদের হাতে তুলে দিচ্ছেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ফকিরবাড়ি সড়কে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা  প্রশাসক মো. জোহর আলী।

    বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে এ উপহার প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল। ঈদসামগ্রী পেয়ে খুশি প্রতিবন্ধী শিশুদের পরিবার।

    প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন তালুকদার ও আরিফ মোল্লা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ