ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • কাতার বিশ্বকাপ টিকিট বণ্টনে বাফুফের কমিটি

    কাতার বিশ্বকাপ টিকিট বণ্টনে বাফুফের কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আর কয়েক মাস পরেই বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের নজর এই বিশ্বকাপে। সবার আগ্রহ বিশ্বকাপের টিকিট নিয়ে। ফিফা সদস্যভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ কাতার বিশ্বকাপের টিকিট পাবে। 

    সেই টিকিট সুষ্ঠু বণ্টনের জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি করেছে বাফুফে। অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে আহ্বায়ক করা হয়েছে সেই কমিটির। কমিটির অন্য সদস্যরা হলেন মহিউদ্দিন আহমেদ মহী, ইমরুল হাসান,আতাউর রহমান ভুইয়া মানিক, জাকির হোসেন চৌধুরী, ইলিয়াস হোসেন ও বিজন বড়ুয়া। এই কমিটি ফিফা থেকে প্রাপ্ত টিকিট একটি নীতিমালার আলোকে বন্টন করবে। সামনে কমিটির সভা করে টিকিটের আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবগত করা হবে। 

    বাফুফে ইতোমধ্যে ফিফার নীতিমালা ও অঙ্গিকার নামা পুরণ করেছে। ফিফা বাংলাদেশের র‌্যাঙ্কিং ও অন্যান্য বিষয় বিবেচনা করে টিকিটের সংখ্যা নির্ধারণ করবে। সংখ্যা নির্ধারণের পর বাফুফেকে অর্থ দিয়ে সেই টিকিট কিনতে হবে৷ এরপর বাফুফে ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে সেই টিকিট বিক্রি করবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ