ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • গেতাফের বিপক্ষে রিয়ালের দুর্দান্ত জয়

    গেতাফের বিপক্ষে রিয়ালের দুর্দান্ত জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে গেতাফেকে ২-০ গোলে হারিয়েছ রিয়াল মাদ্রিদ। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস।

    এদিন রিয়াল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। অবশেষে ৩৮তম মিনিটে অপেক্ষার শেষ হয়। বাঁ দিক থেকে ভিনিসিউসের দারুণ ক্রসে লাফিয়ে বলের নাগাল পাননি বেনজেমা, পেছনে ডাইভিং হেডে বল জালে পাঠান কাসেমিরো। দ্বিতীয়ার্ধেও একইভাবে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে রিয়াল। তবে খুব ভালো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ৬৮তম মিনিটে মিলে যায় ব্যবধান দ্বিগুণ করা গোল। ডান দিক থেকে রদ্রিগোর পাস বক্সে ফাঁকায় পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ভাসকেস।

    ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা হাতে চলে আসায় পাঁচ মিনিট পর বেনজেমাকে তুলে নেন কোচ। গত কয়েক বছরে নানা ঘটনায় বারবার সমালোচনায় বিদ্ধ হওয়া গ্যারেথ বেল মাঠে নামেন হাসিমুখে। বল পায়ে অবশ্য উল্লেখযোগ্য কিছু করতে পারেননি ওয়েলস ফরোয়ার্ড।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ