ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে
  • চেলসির ৬ গোলের উৎসব

    চেলসির ৬ গোলের উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মাঠে অগ্নিপরীক্ষায় নামার আগে দুর্দান্ত ছন্দ ফিরে পেল চেলসির। লিগ ম্যাচে সাউথ্যাম্পটনকে গোল বন্যায় ভাসিয়েছে টমাস টুখেলের দল।

    প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে চেলসি। প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে করেছে বাকি দুটি। দু'বার করে জালের দেখা পান ম্যাসন মাউন্ট ও টিমো ভেরনার, একবার করে কাই হাভার্টজ ও মার্কোস আলোনসো।

    গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১০ মিনিটে তিন গোল খেয়ে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। ঘরের মাঠে পাঁচ মাসে প্রথম এবং ৮৩ বছরের মধ্যে দলটির বিপক্ষে যা তাদের প্রথম হার।

    উল্লেখ্য, আগামী মঙ্গলবার মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ। তার আগে সাউথ্যাম্পটনের বিপক্ষে এমন দাপুটে জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে মাউন্ট-ভেরনারদের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ