ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • তাহসানের সারপ্রাইজের অপেক্ষায় মিথিলা

    তাহসানের সারপ্রাইজের অপেক্ষায় মিথিলা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিবাহ বিচ্ছেদ ঘটেছে বেশ আগই। তবু যেন কোথায় একটা অদৃশ্য যোগাযোগ রয়ে গেছে। তা না হলে কী আর এভাবে মিলে যায়! একজন বললেন, ‘সারপ্রাইজ আছে’; আরেকজন বললেন ‘সারপ্রাইজের অপেক্ষায় আছি’!

    সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া পোস্টে এমন অদৃশ্য বন্ধনের ইঙ্গিত মিলেছে তাহসান ও মিথিলার।

    গতকাল বুধবার রাতে অভিনেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ফেসবুকে লিখেছেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে’। এর কিছু সময় পরই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ফেসবুকে লিখেছেন,’সত্যিই? সারপ্রাইজের জন্য অপেক্ষায় আছি!’

    প্রাক্তন এই দম্পতির দুজনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের নিচে কমেন্ট করছেন ভক্তরা। তাহসানের ‘সারপ্রাইজের’ জন্য যেমন ভক্তরা অপেক্ষায় আছেন; তেমনি মিথিলাও কী আছেন অপেক্ষায়? এমন প্রশ্নই ঘুরছে তাহসান-মিথিলার ভক্তদের মনে।

    অবশ্য কে কাকে সারপ্রাইজ দিচ্ছেন, সে রহস্য এখনও ফাঁস করেননি দুই তারকার কেউই। তাই শেষ পর্যন্ত অপেক্ষায়ই থাকতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের।

    দীর্ঘ ১১ বছর সংসার জীবনের পর ২০১৭ সালের অক্টোবরে বিচ্ছেদ হয় তাহসান ও মিথিলার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। আর তাহসানের বিয়ে নিয়ে এখনও কোনও খবর আসেনি সংবাদ মাধ্যমগুলোতে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ