ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পাথরঘাটায় আলোচিত মা-মেয়ে হত্যার আরেক আসামি কারাগারে

    পাথরঘাটায় আলোচিত মা-মেয়ে হত্যার আরেক আসামি কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারিবারিক কলহের জেরে বরগুনার পাথরঘাটায় মা সুমাইয়া (১৮) ও মেয়ে সামিরা আক্তার জুঁইকে (৯ মাস) হত্যার পর মাটিতে পুঁতে রাখা মামলার আরেক আসামি মো. রিমনকে (১৯) গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে বরগুনা সিআইডি পুলিশ।

    শনিবার (৯এপ্রিল) দুপুরে বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. রাসেল মজুমদার আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে ওই হত্যা মামলার ৪ জন আসামি গ্রেফতার হয়েছে। 
    এর আগে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরঘাটা ইউনিয়নের হাতেমপুর গ্রাম থেকে রিমনকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। 

    বরগুনা সিআইডির উপ-পরিদর্শক সুরজিৎ বলেন, পাথরঘাটার মা-মেয়েকে চাঞ্চল্যকর হত্যা মামলার সর্বশেষ আসামি রিমনকে আটকের পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    প্রসঙ্গত, ২০২১ সালের ৩ জুলাই পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর গ্রামে এ চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার  ঘটনা ঘটে। ওইদিন সকাল ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালের পাড় থেকে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ