ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পাথরঘাটায় তিনটি দোকান পুড়ে ছাই

    পাথরঘাটায় তিনটি দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা পাথরঘাটায় অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আরো ২টি দোকান ক্ষতিগস্থ্য হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ারের পশ্চিম পাশে সদর ইউনিয়ন পরিষদের সামনে এঘটনা ঘটে। আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতিগ্রস্থ্য হয়েছে বলে জানান ব্যাবসায়ীরা। 

    প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল ড্রাইভার মাহাবুব জানান, সকালে পাথরঘাটা বাজারের পশ্চিম মাথার স্টান্ডে এসে দেখি একটি মোবাইলের দোকান থেকে ধুমা বের হচ্ছে। এর কিছুক্ষন পরেই ওই দোকান থেকে আগুন বের হতে দেখে ডাক-চিৎকার দেই এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগুন ছরিয়ে পরে। এসময় একটি কসমেটিকসের দোকান থেকে মালামাল কিছুটা নামানো সম্বব হলেও কিছুক্ষনের ভিতর আগুন ছড়িয়ে পড়ে। 

    পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষনে ওই দোকানগুলোর সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়।  মক্কা টেলিকমের মালিক শওকতুল আলম জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান ঘর বন্দ করে বাড়িতে যাই। সকালে মুঠোফোনের মাধ্যমে জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে। আমার সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনাই। আমি নিশ্ব হয়ে গেছি।  

    পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, আমরা খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে স্থানীয়নের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করছি মোবাইলের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ