ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় লাথি মারলেন মাহমুদুল্লাহ

    মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় লাথি মারলেন মাহমুদুল্লাহ
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আউট হয়ে ফেরার পথে মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় লাথি মারেন মাহমুদুল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে ৫২ বলে ২টি করে চার-ছয়ের মারে ৪৮ রান করেন মাহমুদুল্লাহ।

    শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জের এনামুল জুনিয়রের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৪৩ রানে অলআউট হয় মোহামেডান। 

    দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন মাহমুদুল্লাহ। তবে আউট হওয়ার পর ড্রেসিংরুমের দরজায় লাথি দিয়ে আলোচনায় তিনি।
    ৪৮ রান করে ভালোই খেলছিলেন মোহামেডানের মাহমুদুল্লাহ। রূপগঞ্জ টাইগার্সের বোলিংয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ছোট ছোট জুটি গড়ে মোহামেডানকে মাহমুদুল্লাহই নিয়ে যাচ্ছিলেন লড়ার মতো অবস্থানে। কিন্তু ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ঘটে বিপত্তি। এনামুল হক জুনিয়রের অফ স্টাম্পের বাইরের আর্ম বলটি মাহমুদুল্লাহর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে যায়। ভালো লেংথ থেকে বলটি অস্বাভাবিক নিচু হওয়ায় কাট শট খেলার চেষ্টায় ব্যর্থ হন মাহমুদুল্লাহ।

    আউট হয়ে ফেরার সময় প্রথমে মাঠকর্মীদের ওপর চড়া মেজাজ দেখান মাহমুদুল্লাহ। পরে ড্রেসিংরুমে ঢোকার মুখে বন্ধ দরজায় সজোরে লাথি মেরে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় তার চোখে-মুখে রাগের আভা স্পষ্ট দেখা যায়। মূলত উইকেটের অসম বাউন্সের কারণেই মেজাজ হারিয়েছেন মাহমুদুল্লাহ।

    মোহামেডানকে কোণঠাসা করা বোলিংয়ে ৯.১ ওভারে ৪১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন এনামুল জুনিয়র। লিস্ট 'এ' ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট। 

    চলতি লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। আজকেও হেরে গেলে সেরা ছয়ে থেকে সুপার লিগে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।রূপগঞ্জ টাইগার্স ৬ ম্যাচ খেলে তাদের জয় ৩টি, ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ এ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ