ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে
  • সাকিব আল হাসানের শাশুড়ি আর নেই

    সাকিব আল হাসানের শাশুড়ি আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় মৃত্যুবরণ করেন তিনি।

    সাকিব আল হাসানের পারিবারিক সূত্র থেকে জানা গাছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান চলায় গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয়। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।

    জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ