ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বোলারদের চ্যালেঞ্জ প্রথম ২ ঘণ্টা

    বোলারদের চ্যালেঞ্জ প্রথম ২ ঘণ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্সেস পার্কের উইকেট ব্যাটিং সহায়ক। দ্বিতীয় টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে প্রোটিয়াদের ব্যাটিং দেখে ওই ধারণাই মিলেছে। উইকেট অনুযায়ী, প্রথম দিন রানের লাগাম একেবারে ছেড়ে দেয়নি বাংলাদেশ। শুরুর পাঁচ ব্যাটারকেও ফিরিয়েছে।

    তবে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭৮ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ এই টেস্টে পিছিয়ে নেই মোটেও। প্রথম দিন তারা রান পাহাড়ের দিকে যাবে নাকি প্রথম ইনিংসের রান বাংলাদেশ নাগালের মধ্যে রাখতে পারবে তা নির্ভর করছে দ্বিতীয় দিনের প্রথম দু’ঘণ্টার ওপর।

    প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার, টেম্বা বাভুমা ও কেগান পিটারসন ফিফটি করে আউট হয়েছেন। সেট হয়ে বড় সংগ্রহের পথে হাঁটছিলেন তারা। যেকেউ করতে পারতেন সেঞ্চুরি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়ে তাইজুল-খালেদ তাদের ৭০ রানের বৃত্তে আটকেছেন।

    রায়ান রিকেলটনও ছিলেন সেট ব্যাটার। তাকেও তুলে নিতে পেরেছে সফরকারীরা। দ্বিতীয় দিন সকালে শুরু করবেন উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইনে (১০) এবং ওয়ান মুলদার (০)। তাদের কেউই সেট নন। তবে ভেরাইনে বিশেষজ্ঞ ব্যাটার। সাদা বলের ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করেন তিনি। বড় হুমকি হয়ে উঠতে পারেন এই ব্যাটার।

    দক্ষিণ আফ্রিকার এই দলের লেজের শক্তি বেশ ভালো। ওয়ান মুলদার, কেশব মহারাজ, সিমন হারমাররা ভালোই ব্যাটিং করতে পারেন। প্রথম টেস্টের দুই ইনিংসেও তারা টুকটাক রান পেয়েছেন। দ্বিতীয় টেস্টে শেষ পাঁচ ব্যাটারকে যত দ্রুত বাংলাদেশ ফেরাতে পারবে ম্যাচে বাংলাদেশের অবস্থান ততো শক্ত হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ