ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম–তাইজুল

    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম–তাইজুল
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ টেস্টে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন টাইগাররা। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানে হেরেছিল মুমিনুল হকের দল।

    পোর্ট এলিজাবেথে আজ শেষ টেস্টে সাদমান ইসলামের জায়গায় টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে তার খেলার কথা থাকলেও পেটের পীড়ার কারণে খেলতে পারেননি। এ ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১১ মাস পর টেস্ট খেলছেন তামিম।


    চোটের কারণে দেশে ফিরে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন স্পিনার তাইজুল ইসলাম। অর্থাৎ দুজন স্পিনার ও দুজন পেসার নিয়ে মাঠে নেমেছে মুমিনুল হকের দল।
    সেন্ট জর্জেস পার্কের এ মাঠের উইকেটে ঘাস রয়েছে, তবে ম্যাচ শুরুর আগে ঘাস বেশ খানিকটা ছেঁটে ফেলা হয়েছে। এ মাঠে বাতাসও বেশ বড় ভূমিকা রাখে। প্রায় ৫০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়।


    বিশেষজ্ঞরা বলছেন, এই পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। কারণ বাতাসে আর্দ্রতা না থাকায় সুইং পেতে কষ্ট হবে পেসারদের। আছে বৃষ্টির সম্ভাবনাও, বিশেষ করে তৃতীয় দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে।

    বাংলাদেশ দল
    তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন ও ইবাদত হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ