ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • পটুয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

    পটুয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
    পটুয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ছয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে অভিনব কায়দায় চুরি করা মোটরসাইকেল সহ চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে।

    পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ’র দিক নির্দেশনা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁনের নেতৃত্বে পটুয়াখালী সদর থানা ও মহিপুর থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

    আটককৃতরা হলেন- বরিশাল নগরীর বৌদ্ধপাড়ার বাসিন্দা রকিব, পটুয়াখালীর মহিপুরের খাজুরা গ্রামের হানিফি হাওলাদারের ছেলে রাসেল ওরফে দুলু, তার মামা হালিম মুন্সী (৪৫), বাচ্চু এবং আল আমিন শিকদারসহ ছয়জন।

    পুলিশ জানিয়েছে, গত ৫ মে গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের মো. ছিদ্দিক মিয়া’র সাথে বৌদ্ধপাড়ার বাসিন্দা হিসেবে পরিচয় হয় জনৈক রাকিবের। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে।

    বন্ধুত্বের সুযোগ নিয়ে গত ৯ মে রাকিব হুমায়ুনকে তার মোটরসাইকেল (বরিশাল- ল ১১-৫৫৬৫) নিয়ে পটুয়াখালীত বেড়াতে আসে। সেই সাথে রাকিব পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রাসেল ওরফে দুলু সহ অন্যদের পটুয়াখালীতে আরেক সদস্য হালিম মুন্সীর ছোট চৌরাস্তার ভাড়া বাসায় আসতে বলে।

    রাসেলসহ চোর চক্রের সদস্যরা পটুয়াখালীতে এসে তার মামা হালিম মুন্সীর বাসায় অবস্থান নেয়। সন্ধ্যায় হুমায়ুন তার মোটরসাইকেল ও রাকিবকে নিয়ে পটুয়াখালী পৌঁছলে রাকিব কৌশলে হুমায়ুনের মোটরসাইকেল নিয়ে চক্রের সদস্য হালিম মুন্সী, রাসেল ওরফে দুলুর নিকট হস্তান্তর করে।

    পরে তারা মোটরসাইকেলটি হালিমের পরিচিত জনৈক বাচ্চুর মধ্যস্থতায় হেতালিয়া বাধঘাটের জনৈক আলামিন শিকদারের কাছে বিক্রি করে হালিম মুন্সী ও রাকিব পালিয়ে যায়।

    তবে খবর পেয়ে পুলিশ হালিমের ছোট চৌরাস্তার বাসায় তল্লাশী করে চুরি হওয়া মোটরসাইকেলটি সহ আরো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

    পুলিশ জানিয়েছে, চক্রের সদস্যরা পটুয়াখালীতে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে ২ মাস অবস্থান করে বাসা পরিবর্তন করে। আসামিদের মূল বাড়ি কুয়াকাটায়। তাই মহিপুর থানার অফিসার ইন চার্জকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন পটুয়াখালীর পুলিশ সুপার।

    নির্দেশনা অনুযায়ী তাঁর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ রাকিব ও রাসেল ওরফে দুলুর মহিপুর গঙ্গামতি’র বাসায় তল্লাশী করে আরো ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনায় হুমায়ুন বাদী হয়ে গত ১২ মে দণ্ড বিধি ৩৭৯/৪১১ ধারায় ১০ জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৬।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ