ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ২২ ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

    ২২ ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে ১৮টি ভারতীয় ইউটিউব নিউজ চ্যানেল, যা প্রথমবারের মতো আইটি নিয়ম, ২০২১ এর অধীনে ব্লক করা হয়েছে। আর চারটি পাকিস্তান ভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল।

    এক আদেশে মন্ত্রণালয় বলেছে, এই ইউটিউব চ্যানেলগুরো দর্শকদের বিভ্রান্ত করার জন্য টিভি নিউজ চ্যানেলের লোগো ও মিথ্যা থাম্বনেইল ব্যবহার করেছে।

    এছাড়া তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে।

    মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার (আইএন্ডবি) মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “এই চ্যানেলগুরো ভারতের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য দেশের সাথে সম্পর্ককে প্রভাবিত করে ভুল তথ্য ছড়িয়ে ছিল। তারা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংকট সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছিল। আমরা ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নিতে দ্বিধা করব না।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ